ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্কাউটে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেলেন কিশোরগঞ্জের শরফুদ্দিন

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৭, ২ জুন ২০২৪
স্কাউটে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেলেন কিশোরগঞ্জের শরফুদ্দিন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ স্কাউটস এর ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেলেন কিশোরগঞ্জের রোভার শরফুদ্দিন ভান্ডারী। তিনি হোসেনপুর উপজেলার চর জামাইল গ্রামের জমশেদুল আলম ভান্ডারীর ছেলে। 

রোববার বাংলাদেশ স্কাউটস কতৃক প্রকাশিত অ্যাওয়ার্ড-২০২২ তালিকায় ৬৪ জেলার ২২১ জন এর মধ্যে বাংলাদেশ স্কাউটস কিশোরগঞ্জ জেলা রোভার এর একমাত্র রোভার হিসেবে এই অ্যাওয়ার্ড অর্জন করেন শরফুদ্দিন। 

স্কাউট আন্দোলনের মাধ্যমে মানব কল্যাণে আত্মনিবেদন করে বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়-বৃষ্টি, আপদকালীন উদ্ধার, ত্রাণসামগ্রী সংগ্রহ ও বিতরণ ইত্যাদি কাজে অবদান রাখায় সাহসী ও গৌরবময় সেবার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটসের ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।  

Advertisement

জানা যায়, শরফুদ্দিন আলম ভান্ডারী বর্তমানে বাংলাদেশ স্কাউটস, কিশোরগঞ্জ জেলা রোভার এর সিনিয়র রোভার মেট প্রতিনিধি ও জেলা রোভার নির্বাহী কমিটির সদস্য এবং হোসেনশাহী মুক্ত স্কাউট গ্রুপ এর সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এর আগে শরফুদ্দিন হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ রোভার স্কাউট গ্রুপ এর প্রতিষ্ঠাতা সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কিশোরগঞ্জ জেলা রোভার সম্পাদক মুহাম্মদ কামরুল আহসান এএলটি বলেন, ডিএসআরএম শরফুদ্দিনের এই অর্জন আমাদের রোভারদের জন্য একটি অনুপ্রেরণা ও শক্তি যোগাবে, সেই সঙ্গে আমি হোসেনশাহী মুক্ত স্কাউট গ্রুপ এর সভাপতি হিসেবে অনেক আনন্দিত।

শরফুদ্দিন ভান্ডারী বলেন, আমার প্রাপ্তির তালিকায় অনেক বড় একটি অর্জন যুক্ত হলো। আমি বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল, কিশোরগঞ্জ জেলা রোভার এবং আমার হোসেনশাহী মুক্ত স্কাউট গ্রুপ এর সব কর্তা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!