ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে ব্যতিক্রমী এক নির্বাচন 

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩২, ১ জুন ২০২৪
কিশোরগঞ্জে ব্যতিক্রমী এক নির্বাচন 
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুরের ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে স্থানীয় একটি অরাজনৈতিক সংগঠনের কার্য নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার উপজেলার সিদলা ইউনিয়নের পিতলগঞ্জ এলাকার মানবিক সংগঠন ‘শিকড় ক্লাব’ এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনটি উৎসব মুখর পিতলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালেটের মাধ্যমে ভোট গ্রহণ চলে।

ইসির অধীনে অনুষ্ঠিত নির্বাচন গুলোর মতো কোনো আয়োজন বাদ রাখেননি আয়োজকরা। প্রধান নির্বাচন কমিশনার, ব্যালট, পোস্টার, আচরণ বিধিসহ কোনো কিছুই বাদ রাখা হয়নি এ নির্বাচনে। 

Advertisement

এ দিন নির্বাচনে মোট ৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সভাপতি পদে ডা. আশরাফুল ইসলাম নাঈম গরুর গাড়ি প্রতীক ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী মাহবুবুর রহমান মাহবুব হাতপাখা পেয়েছেন ৩৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে ২৪৩ ভোটে বিজয়ী মাসুদ রানা (ফজলে রাব্বি) চেয়ার প্রতীক, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীক আজাহারুল ইসলাম হিরো পেয়েছেন ১২ ভোট।

সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ফুটবল প্রতীক পেয়েছেন ১২৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আপেল প্রতীক হৃদয় মিয়া পেয়েছেন ৬৭ ভোট।

১৯২ ভোটে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন তাওফিক আহম্মেদ রিকশা প্রতীক, জসিম উদ্দিন টেলিভিশন প্রতীক নিয়ে ৩৪ ভোট পেয়েছেন। 

প্রচার সম্পাদক পদে সাইফুল ইসলাম রাব্বি ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ১১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সজীব মিয়া গোলাপ ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ১০৫ ভোট। 

তাইজুল ইসলাম তাজ দফতর সম্পাদক পদে হাঁস-প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৫ ভোট, ১১৫ ভোট পেয়েছেন বাইসাইকেল প্রতীক নিয়ে মুস্তাফিজুর রহমান আপন। 

নির্বাচনে প্রধান  নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কলামিস্ট এস এম মিজানুর রহমান মামুন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!