[ দেশজুড়ে ]
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাসুদ রানা (৩৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি জেলার গাংনী উপজেলার ধানখোলা গ্রামের আলাউদ্দীনের ছেলে।
বৃহস্পতিবার (৩০মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাসুদ গ্রামের মাদার বাগান মাঠে বিদ্যুৎচালিত সেচ পাম্প দিয়ে ধানের চারায় সেচ দিচ্ছিলেন। অসাবধানবশত বিদ্যুতের তার শরীরে স্পর্শ করলে তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
গাংনী থানার ওসি তাজুল ইসলাম মারা যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!