[ দেশজুড়ে ]
বাড়ি ফেরা হলো না, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের
ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ার সোনাতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজর উদ্দিন আকন্দ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর দুইটার দিকে উপজেলার দিগদাইড় ইউপির বারঘড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ফজর উদ্দিন আকন্দ ওই গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ফজর উদ্দিন গরুর ঘাস কাটতে জমিতে যান। ঘাস নিয়ে বাড়ি ফেরার পথে একই গ্রামের সবুজ মিয়া আখ ক্ষেতের পাশে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় স্থানীয়রা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
.png)
সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কোনো অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!