ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় স্কুলে হঠাৎই অসুস্থ ২২ ছাত্রী

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৫, ১৯ মে ২০২৪
বগুড়ায় স্কুলে হঠাৎই অসুস্থ ২২ ছাত্রী
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়া কালেক্টরেট পাবরিক স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক শাখার প্রায় ২০ ছাত্রী প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছে। রোববার দুপুরে টিফিন খাওয়ার পর এ ঘটনা ঘটেছে। এ অবস্থা দেখে প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে তড়িঘড়ি করে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে কোনো ছাত্র অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি।

বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল মামুন সরদার জানান, কোল্ড এলাজির কারণে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী প্রথমে অসুস্থ হয়ে পড়ে। এ সংবাদ পেয়ে তাকে অফিসে এনে সুস্থ করার চেষ্টা করা হয়। এ সময়ের মধ্যে একই ক্লাসের আরো তিনজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এ খবর স্কুলে ছড়িয়ে পড়লে আরো বেশ কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। ফলে কয়েকজন অভিভাবককে মোবাইল করে স্কুলে আসতে বলি এবং প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়। কোনো ছাত্র অসুস্থ হয়নি। এটা কিছুটা গরমে আর কিছুটা প্যানিকের কারণে এ অবস্থা হয়েছে।

বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম এক ক্ষুদে বার্তায় জানান, স্কুলে ছাত্রী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!