ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় আবারো আলুর কোল্ডস্টোরে মিলল সোয়া ২ লাখ ডিম

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৬, ২২ মে ২০২৪
বগুড়ায় আবারো আলুর কোল্ডস্টোরে মিলল সোয়া ২ লাখ ডিম
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ায় আবারো আলুর হিমাগারে মজুত করা দুই লাখ ১৮ হাজার ১৭৯ পিস ডিম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হিমাগারের ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বগুড়া কাফেলা কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে ডিমগুলো উদ্ধার করা হয়। পরে ডিমগুলো বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়।

বুধবার (২২ মে) দুপুর ১২টার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

Advertisement

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে সেখানে অবৈধভাবে ডিম মজুত করা হয়েছে। খবর পেয়ে বগুড়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সেখানে দুই লাখ ১৮ হাজার ১৭৯ পিস ডিম পাওয়া যায়। কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ ধারায় ম্যানেজার আবদুল হান্নানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উদ্ধার হওয়া ডিম বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়।

এর আগে, গত ১৫ মে জেলার কাহালু উপজেলার মুরইল মুনসুর কোল্ডস্টোর ও আফরিন কোল্ডস্টোরে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা আফরোজ। এ সময় আফরিন কোল্ডস্টোরে ৪ লাখ ৮৮ হাজার ৩৮৮ পিস ডিম উদ্ধার করা হয়।

বগুড়ার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী জানান, হিমাগারে অবৈধ ডিম মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ ডিমের বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান চলমান থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ডিম
লিংক সফলভাবে কপি হয়েছে!