শনিবার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এই অভিযান পরিচালনা হয়। এদিন সকাল সোয়া এগারোটা হতে দুপুর আড়াইটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
এদিন অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এ সময় তাকে সহযোগিতা করেন জেলা স্বাস্থ্য পরিদর্শক সূর্য কমার প্রামাণিক, জেলা পুলিশ লাইন্সের উপ-পরিদর্শক (এএসআই) মো. নজরুল ইসলাম ও জেলা চেম্বার্স অব কমার্স ইন্ডাস্ট্রি।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজার এলাকায় বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
.png)
অভিযানে পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে বানিবহ বাজারের মেসার্স ভাই ভাই মেডিসিন কর্ণারকে ১৫ হাজার টাকা ও প্রতিশ্রুত পণ্য সরবরাহ বা বিক্রয় না করার অপরাধে মেসার্স হাকিম মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, ‘অভিযানে দুইটি ফার্মেসীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকারি বিধিবিধান মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।’