[ দেশজুড়ে ]
রাজবাড়ীতে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজবাড়ীতে আন্তর্জাাতিক মিডওয়াইফ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে ইনস্টিটিউটের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের নাসিং ইন্সটাক্টর আরতী রানী শীল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান।
এতে বক্তব্য রাখেন, সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আঁখী তাঁরা, আব্দুল্লাহ আল মামুন ও জেলা পাবলিক হেলথের সহকারী নার্স সেলিনা আক্তার।
.png)
আলোচনা সভার শুরুতে নার্সিং ইনস্টিটিউট থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি হাসাপতালের প্রধান ফটক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। আলোচনা শেষে হাসপাতালের তৃষ্ণার্ত মানুষের মাঝে শরবত বিতরণ করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!