ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৪, ২ মে ২০২৪
রাজবাড়ীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ
ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে মেইন লাইন ব্লক হয়ে যাওয়ায় আপাতত রাজবাড়ীর সঙ্গে ঢাকা, রাজবাড়ী-দৌলতদিয়া ও রাজবাড়ী-খুলনা রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ২ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী রেলওয়ে স্টেশনের মাস্টার তন্ময় কুমার দত্ত।

তিনি বলেন, খুলনা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি সকালে রাজবাড়ীর ২ নম্বর রেলগেট এলাকার ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে ঢোকার সময় লাইনচ্যুত হয়। আপাতত এই রুটে সব রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পোড়াদহগামী লোকাল সাটল ট্রেন পাচুরিয়া রেলস্টেশনে দাঁড়িয়ে আছে। রাজবাড়ীতেই উদ্ধারকারী রিজার্ভ ট্রেন রয়েছে। আশা করছি শিগগিরই লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করা যাবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!