ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৫ মিনিটের ব্যবধানে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ দুইজনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০২, ২৩ মে ২০২৪
৫ মিনিটের ব্যবধানে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ দুইজনের মৃত্যু
প্রতীকী ছবি

কুমিল্লার লাকসামে ৫ মিনিটের ব্যবধানে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে লাকসাম পৌরসভার রাজঘাট ও কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকায় এ ঘটনা ঘটে।

লাকসাম থানার ওসি সাহাব উদ্দিন এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, লাকসাম পৌরসভার রাজঘাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় তিন বছরের শিশু মোহাম্মদ মাহি। সে রাজঘাট উত্তর পাড়ার ছাত্তার ভান্ডারী বাড়ির সাইফুল ইসলামের ছেলে।

Advertisement

মৃত শিশু মোহাম্মদ মাহির খালু গোলাপ হোসেন জানান, সকাল পৌনে ৯টায় পরিবারের অন্য সদস্যরা ঘরে নাস্তা খাচ্ছিলেন। এ সময় মাহি ঘরের পাশে থাকা বৈদ্যুতিক মোটরে হাত দিলে সে বিদ্যুতায়িত হয়ে মোটরের সঙ্গে আটকে যায়। বেশ কিছুক্ষণ পর তার বড় বোন সায়মা (৭) এসে স্পর্শ করলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার চিৎকারে ঘরের লোকজন ছুটে এসে মাহিকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে সামসুর রহমান নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সকালে নাগরাপাড়া ব্রিজ সংলগ্নে চা দোকানের পেছনে এ ঘটনা ঘটে।

দোকানের পাশের বাড়ির জাহাঙ্গীর আলম জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিয়ে সংযোগ খোলার সময় সামছু বিদ্যুতায়িত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!