বুধবার (১৫ মে) বিকেলে উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকার নুরুদের ছেলে মোহাম্মদ আবছার এবং একই এলাকার মৃত আবুল খাইরের ছেলে মোহাম্মদ ইমন।
মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, সকালে স্থানীয়দের সঙ্গে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলের সংযোগ নদীতে মাছ ধরতে যান আবছার ও ইমন। দুপুরে প্রচণ্ড গরমের কারণে মাছ ধরে ফেরার পথে দিনেশপুর এলাকায় জনৈক নুরুল আমিনের টমটমের গ্যারেজে বিশ্রাম নেন তারা। একপর্যায়ে জেলে আবছার ও ইমন টমটম গাড়ির ব্যাটারিতে চার্জ দেওয়ার বৈদ্যুতিক তারে শক খান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
তিনি আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।