ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কোরবানির গরু নদীতে, আনতে গিয়ে প্রাণ গেল কৃষকের

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৩, ১৬ জুন ২০২৪
কোরবানির গরু নদীতে, আনতে গিয়ে প্রাণ গেল কৃষকের
ফাইল ফটো

পাবনার ঈশ্বরদীতে কোরবানির গরু বাড়িতে আনতে গিয়ে আবু হোসেন সরদার কালু নামের এক কৃষকের নদীতে ডুবে মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার আরামবাড়িয়া এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

মৃত আবু হোসেন উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, পদ্মা নদীর আরামবাড়িয়া চরে সকালে কোরবানির গরু আনতে যান আবু হোসেন। পরে নৌকায় করে নদী পার হন। নৌকা থেকে নামার পর গরুটি নদীর দিকে দৌড় দেয়। পরে গরু ধরতে আবু হোসেন নদীতে নামলে তিনি ডুবে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- দৌড়ে গরু ধরতে গিয়ে নদীতে নামার পর তিনি স্ট্রোক করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, পদ্মা নদীতে ডুবে আবু হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!