ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কোরবানির হাটে নেয়ার পথে গরুর আঘাতে মালিকের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩২, ১৬ জুন ২০২৪
কোরবানির হাটে নেয়ার পথে গরুর আঘাতে মালিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

নেত্রকোণার কেন্দুয়ায় বিক্রির জন্য হাটে নেয়ার পথে ষাঁড় গরুর আঘাতে সাইফুল ইসলাম নামে এক খামারির মৃত্যু হয়েছে। রোববার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, গত শুক্রবার ষাঁড়ের আঘাতে গুরুতর আহত হন মালিক সাইফুল ইসলাম। নিহত সাইফুল ইসলাম কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নে আউজিয়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।

রোববার বিকেলে আউজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

Advertisement

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার নিজের পালিত ষাঁড় গরুটি বিক্রির জন্য উপজেলার রোয়াইলবাড়ি পশুর হাটে নিয়ে যাচ্ছিলেন সাইফুল। পথে ষাঁড়টির আঘাতে তিনি গুরুতর জখম হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার আরো অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। সেখানেই রোববার ভোরে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি (তদন্ত) ওমর কাইয়ুম জানান, পুলিশি সহায়তায় মরদেহ ঢাকা থেকে এনে নিজ এলাকায় দাফন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!