নিহত আকলিমা বেগম পশ্চিম লোনসিং গ্রামের কালু মালের স্ত্রী।
পুলিশ ও নিহতের স্বামী কালু মাল জানান, নিহত আকলিমার স্বামী কালু মাল রোববার সকালে অটোরিকশা নিয়ে কাজে বের হোন। সন্ধ্যা ৬টায় বাড়ি ফিরলে দেখতে পান তার ঘরের একপাশের দরজা তালাবদ্ধ। অন্য দরজাও বন্ধ। স্ত্রী ঘর তালাবদ্ধ করে কোথাও গেছেন ভেবে অপেক্ষা করতে থাকেন কালু। একপর্যায়ে ঘরের দরজা খুলে কালু দেখতে পান গলাকাটা অবস্থায় ঘরের মেঝেতে তার স্ত্রীর মরদেহ পড়ে আছে। পরে পুলিশকে বিষয়টি জানালে, তারা গিয়ে রাতে মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
.png)
নিহত আকলিমার মেয়ে মাকসুদা আক্তার বলেন, কে বা কারা আমার মাকে গলাকেটে হত্যা করেছে জানি না। হত্যাকারীকে আটক করে ফাঁসির দাবি জানাই।
নড়িয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ হয়নি। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।