রোববার (১৬ জুন) বিকেলে সাফা মারওয়ায় পাথর মারতে গিয়ে অসুস্থ হয়ে মারা যান তিনি। মৃত আব্দুল গফফার সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া গ্রামের বাসিন্দা।
মাওলানা আব্দুল গফফারের চাচাতো ভাই ও হজের সহযাত্রী কামরুল ইসলাম জানান, রোববার বিকেলে সাফা মারওয়ায় পাথর মারতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন কুশখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল ইসলাম।
সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম বলেন, বিষয়টি থানায় কেউ অবহিত করেনি।