ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈদের সকালে যাচ্ছিলেন বাড়ি, পথেই লাশ হলো ২ ভাই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:২২, ১৭ জুন ২০২৪
ঈদের সকালে যাচ্ছিলেন বাড়ি, পথেই লাশ হলো ২ ভাই
ফাইল ফটো

ঈদের দিনে সকালে বাড়ি ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মনিরুল ইসলাম নামে আরো একজন। 

সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মেরাসানী গ্রামের ওবায়দুর রহমান খানের ছেলে রবিউল খান (৫০) ও হুমায়ুন খান (৪৫)। 

নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে ঢাকা থেকে মোটরসাইকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের দিকে আসছিলেন দুই ভাই রবিউল খান ও হুমায়ুন খানসহ তিনজন। পথিমধ্যে আশুগঞ্জের সোহাগপুর এলাকায় দ্রুতগামী মোটরসাইকেলটি একটি স্পিড ব্রেকার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই রবিউল খান ও হাসপাতালে আনার পর হুমায়ুন খান মারা যান। আহত অবস্থায় মনিরুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Advertisement

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আশীষ কুমার বলেন, পরিবারের আপত্তি না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!