ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ড্রেনে মিললো অজ্ঞাত নারীর মরদেহ

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫১, ১৮ জুন ২০২৪
ড্রেনে মিললো অজ্ঞাত নারীর মরদেহ
ফাইল ফটো

ফেনীতে সড়কের পাশের ড্রেন থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ জুন) দুপুরে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের সরকারি জিয়া মহিলা কলেজের বিপরীত পাশের ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুপুরে ড্রেনের মধ্যে অজ্ঞাত নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে জানান তারা। এরপর ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন ফেনী শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

ফেনী শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান বলেন, ওই নারীকে দু-তিন দিন আগে ঘটনাস্থলে ওই ড্রেনের পাশে বসে থাকতে দেখা গেছে। তবে তাকে দেখতে মানসিক ভারসাম্যহীন মনে হয়নি।

এলাকাবাসীর ধারণা, ওই নারী হয়তো ড্রেনে পড়ে গিয়ে আর উঠতে পারেননি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

ফেনী শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান জানান, ওই নারীর পরনে ছিল সালোয়ার-কামিজ। পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ফেনী পিবিআই সদস্যরা তার আঙুলের ছাপ সংগ্রহ করেছেন।
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!