মঙ্গলবার সকালে ১০টার দিকে উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা ঘটে। নিহত রাজিব শেখ উপজেলর মোল্লাদি গ্রামের শুকুর আলী শেখের ছেলে। আহতরা হলেন- সাহেব আলী শেখ (৫০), পাপ্পু শেখ (১৮) এবং শিশু জান্নাতি (১০)। আহত সকলেই একই গ্রামের বাসিন্দা।
মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শিতল চন্দ্র পাল বলেন, সকালে উপজেলার চরপ্রসন্নদী এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। তবে গুরুতর আহত শিশু জান্নাতিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
.png)
তিনি আরো বলেন, সংঘর্ষের ঘটনায় বাস রাস্তার খাদে পড়ে যায়। দুমড়ে-মুচড়ে গেছে প্রাইভেটকার ও ইজিবাইক।