ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীর চোখের সামনেই মেঘনায় তলিয়ে গেলেন স্বামী

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৪, ২০ জুন ২০২৪
স্ত্রীর চোখের সামনেই মেঘনায় তলিয়ে গেলেন স্বামী
নদীর পাড়ে মানুষের ভিড়

চাঁদপুরের মেঘনা নদীতে একসঙ্গে গোসলে নামেন স্বামী-স্ত্রী। হঠাৎ তীব্র স্রোতে স্ত্রীর চোখের সামনেই নদীতে ডুবে গেলেন স্বামী জহিরুল ইসলাম।

বৃহস্পতিবার সকাল ৭টায় চাঁদপুর শহরের বড়সেটশন লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়েনিখোঁজ জহিরুলের সন্ধানে অভিযান শুরু করেছে বিআইডাব্লিউটিএ ও নৌ ফায়ার সার্ভিসের একাধিক ডুবুরি দল।

এদিকে, ঘটনার পর সেখানে বসবাসরত শত শত নারী পুরুষ শিশু ভিড় করে। জহিরকে হারিয়ে নদীর পাড়ে  আহাজারি করছেন মা-ভাই ও স্ত্রী-সন্তানরা। 

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, নিখোঁজ জহিরের বাড়ি বরিশাল এলাকায়। তিনি তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে বড়স্টেশন মেঘনাপাড়ে ভাড়া বাসায় থাকতেন। তবে জহির কখনো অটো চালাতেন আবার কখনো লঞ্চঘাটে বাদাম বিক্রি করতেন।
 
নিখোঁজ জহিরের ভাই নজরুল ইসলাম বলেন, আমার ভাই সাঁতার জানতেন। এ জন্য প্রতিদিন এখানে গোসল করেন। বৃহস্পতিবার তার স্ত্রী মনিরা বেগমসহ গোসল করতে নেমে আর ওঠেনি। ধারণা করছি, নদীর তীব্র স্রোতে সে ডুবে গেছে।

চাঁদপুর নৌ-ফায়ার সার্ভিসের ইনচার্জ মোসলেম মিয়জী বলেন, সকালে খবর পেয়ে ডুবুরি দল নিয়ে তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছি। কিন্তু নদীর তীব্র স্রোতে তার সন্ধান করা কষ্টকর। সকাল ১০টা পর্যন্ত জহিরের সন্ধান করেও পাওয়া যায়নি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!