শুক্রবার দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মেঘনার ঢালচর এলাকা থেকে জাটকাসহ তাদের আটক করা হয়।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনার হাতিয়ার ঢালচর এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। অভিযানে ভোলার মনপুরা থেকে নোয়াখালীর চেয়ারম্যান ঘাটগামী একটি বাল্কহেডে অভিযান চালানো হয়। পরে বাল্কহেড থেকে প্রায় ৪২০ মণ জাটকাসহ ১৬ জনকে আটক করা হয়। পরবর্তীতে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম সরোয়ারের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব ও অসহায় দুস্থ পরিবারের মাঝে জাটকাগুলো বিতরণ করা হয় এবং আটককৃত ব্যক্তিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।