বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা।
অর্থদণ্ডপ্রাপ্ত মাছ ব্যবসায়ী হাসান পার্শ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম ল্যাওরা গ্রামের আমির হোসেন সরদারের ছেলে।
.png)
অভিযানে নেতৃত্ব দেন হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ। তিনি বলেন, সকালে মেঘনা নদীর হাইমচর কমাডেকা মাঠ সংলগ্ন বেড়িবাঁধ এলাকা হতে আনুমানিক ১০০ কেজি জাটকা জব্দ করা হয়। জাটকা পরিবহনের দায়ে জাটকা ইলিশ ব্যবসায়ী মোহাম্মদ হাসানকে দুপুরে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে জব্দকৃত জাটকাগুলো উপজেলা প্রাঙ্গণে এতিমখানা, গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
জাটকা বিতরণকালে উপস্থিত ছিলেন, হাইমচর নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. জাহাঙ্গীর হোসেন, কোস্টগার্ড হাইমচরের কন্টিনজেন্ট কমান্ডার মো. এমদাদুল ইসলাম।