ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের দুইদিন পর মেঘনা নদীতে মিলল যুবকের লাশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৩, ২৮ এপ্রিল ২০২৪
নিখোঁজের দুইদিন পর মেঘনা নদীতে মিলল যুবকের লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিখোঁজের দুইদিন পর মেঘনা নদী থেকে মো. বিল্লাল হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মো. বিল্লাল হোসেন উপজেলার ইমামপুর ইউনিয়নের চর কালীপুরা গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে।

রোববার সকাল ৮টার দিকে মেঘনা নদীর ইমামপুর ইউনিয়নের চর কালীপুরা এলাকা থেকে মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এর আগে, গত শনিবার নিখোঁজের ঘটনায় থানায় জিডি করেন তার স্ত্রী খায়রুন নেসা লাকী।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, বিল্লাল হোসেন পেশায় একজন জেলে ছিলেন। শুক্রবার সন্ধ্যায় মাছ শিকারের উদ্দেশে তিনি বাড়ি থেকে বের হন। পরে কোথাও খুঁজে না পেয়ে তার সন্ধান পেতে গজারিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়।

Advertisement

এদিকে নিখোঁজের দুইদিন পর রোববার সকালে চর কালীপুরা এলাকার নদীর ঘাটে ওই যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে গজারিয়া নৌ-পুলিশ ও থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে মেঘনা নদী থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!