ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহী জেলা ও নগর যুবলীগের কমিটি ঘোষণা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪২, ২০ জুন ২০২৪
রাজশাহী জেলা ও নগর যুবলীগের কমিটি ঘোষণা
ছবি নগর সভাপতি (বামে) ও সেক্রেটারি (ডানে)

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ৩ বছরের জন্য রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

মাহমুদ হাসান ফয়সল সজলকে সভাপতি এবং মো. ইয়াসির আরাফাত সৈকতকে সাধারণ সম্পাদক করে রাজশাহী জেলা যুবলীগের ১৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি এবং মো. মনিরুজ্জামান খান মণিরকে সভাপতি ও তৌরিদ আল মাসুদ রনিকে সাধারণ সম্পাদক করে রাজশাহী মহানগরে ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা হয়।

Advertisement

কমিটিকে আগামী ৬০ (ষাট) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

এর আগে, গত বছরের ২৬ সেপ্টেম্বর রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!