ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুক্তিযোদ্ধা কোটাকে কটাক্ষ করে ফেসবুক পোস্ট, যুবক গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৫, ২০ জুন ২০২৪
মুক্তিযোদ্ধা কোটাকে কটাক্ষ করে ফেসবুক পোস্ট, যুবক গ্রেফতার
মুক্তিযোদ্ধা কোটাকে কটাক্ষ করে ফেসবুক পোস্ট, যুবক গ্রেফতার- ছবি: সংগৃহীত

বাংলাদেশে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের কোটা পদ্ধতি নিয়ে ফেসবুকে কটাক্ষ করে পোস্ট করার অভিযোগে জাহাঙ্গীর আলম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার দুপুরে দিনাজপুরের হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী ওই যুবকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে থানায় মামলা করেন। পরে দুপুরে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। 

গ্রেফতার জাহাঙ্গীর আলম হাকিমপুর পৌর শহরের ধরন্দা মহল্লার সিপি রোড এলাকার মোখলেছুর রহমানের ছেলে। 

Advertisement

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দুলাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে জাহাঙ্গীরকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতকে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানান ওসি।

১৭ জুন ফেইসবুকে মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করে জাহাঙ্গীর পোস্ট করেন। পোস্টে তিনি ‘কোরবানির মাংসের ৩০ শতাংশ মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের জন্য বরাদ্দ দেওয়া হোক’ এই দাবি জানান। পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়, যা মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়।

ডেইলি-বাংলাদেশ/SA
ট্যাগ: ফেসবুক
লিংক সফলভাবে কপি হয়েছে!