[ দেশজুড়ে ]
সালিশে বাবার সামনেই ছেলেকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জে জমি বিরোধের জেরে সালিশ বৈঠকে আব্দুল খালেক ওরফে টিংকু নামে এক যুবককে বাবার সামনেই কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বাবা ও ছোট ভাইসহ তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত টিংকু একই গ্রামের তবজুল হকের ছেলে। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে।
.png)
নিহতের বাবা তবজুল হক জানান, জমি নিয়ে ভাই ও আত্মীয়স্বজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধ মেটাতে বিকেলে নিজবাড়ির সামনে সালিশ ডাকা হয়। সালিশের মাঝেই মন্টু, মামুন, সুমন ও আজিম হঠাৎ করেই দা ও হাঁসুয়া নিয়ে হামলায় চালান। এতে ঘটনাস্থলেই টিংকু মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনাববগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁপাইনবাবগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!