শুক্রবার দুপুরে উপজেলার বদরপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের চরকচ্ছপিয়া এলাকার বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু ইয়াছিন একই ইউপির ৭ নম্বর ওয়ার্ডের চরপাতা এলাকার দূর্লভ বাড়ির মো. কামালের ছেলে।
জানা গেছে, মায়ের সঙ্গে শুক্রবার সকালে নানা বাড়িতে বেড়াতে যায় শিশু ইয়াছিন। এরপর দুপুরে খেলার ছলে নানা বাড়ির পুকুরে পড়ে যায় সে। তাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন তার মা। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় শিশু ইয়াছিনকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইয়াছিনকে মৃত বলে ঘোষণা করেন।
.png)
লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।