ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরকীয়ার জেরে স্বামীর গোপনাঙ্গ কর্তন, স্ত্রীসহ ভাগ্নে আটক

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩২, ২১ জুন ২০২৪
পরকীয়ার জেরে স্বামীর গোপনাঙ্গ কর্তন, স্ত্রীসহ ভাগ্নে আটক
ফাইল ফটো

জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীর পরকীয়ার জের ধরে স্বামীর গোপনাঙ্গ কেটে হত্যার চেষ্টার অভিযোগে স্ত্রী ও তার ভাগ্নেকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোরে ধানুয়া কামালপুর ইউপির লাউচাপড়া ডুমুরতলা আশ্রয়ণ প্রকল্পে এ ঘটে।

জানা গেছে, লাউচাপড়া ডুমুরতলা আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে জামাত আলীর ছেলে ইসমাইল হোসেন তার পরিবার নিয়ে বসবাস করেন। শুক্রবার সকালে ইসমাইল হোসেনের ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় অন্যান্য বাসিন্দারা। কিন্তু ইসমাইল হোসেনকে না পেয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১টার দিকে আশ্রয়ণ প্রকল্পের পাশের গারো পাহাড়ের চূড়ায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। এরপর ইসমাইলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। স্ত্রীর পরকীয়ার জের ধরে স্বামী ইসমাইল হোসেনের গোপনাঙ্গ কর্তন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) সঞ্জয় সাহা জানান, ইসমাইল হোসেনের গোপনাঙ্গ কেটে ফেলায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ইসমাইল হোসেনের স্ত্রী শাহিদা বেগম ও ভাগ্নে মুছা মিয়াকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!