নিহত আতিয়ার রহমান (৬৫) সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউপির নেবুতলা গ্রামের মৃত ঈমাইন মন্ডের ছেলে ও জুথী খাতুন শৈলকুপা উপজেলার মহম্মদপুর গ্রামে আকাশ মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে শৈলকুপা উপজেলার মহম্মদপুর গ্রামে আকাশ মিয়া ও তার স্ত্রী জুথী খাতুন মোটরসাইকেলে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে জুথী খাতুন রাস্তায় ছিটকে পড়লে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
.png)
নেবুতলা গ্রামের ইউপি সদস্য ঝন্টু মিয়া জানান, বিকেলে হলিধানী বাহারে কাঁঠাল বিক্রয়ের উদ্দেশ্যে বের হন আতিয়ার রহমন। বাড়ি থেকে সাইকেলে করে রাস্তা পার হওয়ার সময় ঝিনাইদহ থেকে হলিধানী বাজারের দিকে যাওয়া একটি ইজিবাইক পেছন দিক থেকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় তিনি মারা যান।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দিন বলেন, ঘনটাস্থল থেকে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছিল। হাইওয়ে পুলিশ ঘাতক ইজিবাইক আটক করেছে। আমাদের থানায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।