ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পা ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৯, ২১ জুন ২০২৪
পা ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে পুকুরে পা ধুতে গিয়ে পানিতে তলিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউপির আদর্শ গ্রামে (গুচ্ছ গ্রাম) এ ঘটনা ঘটে।

মৃত ফারহানা ইয়াছমিন তানহা (৯) ওই গ্রামের ওমান প্রবাসী মো. ফারুক ওরফে মাহাবুবুল আলমের মেয়ে এবং শমসের নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, তানহা তার দাদার খোঁজে ঘর থেকে বের হয়েছিল। এরপরে বসতঘরের পাশের পুকুরে পা ধুতে দেখেছিলেন শাহানারা বেগম নামের এক নারী। তার আধাঘণ্টা পর তানহাকে খুঁজতে বের হন তার মা ইয়াছমিন আকতার। তখন পুকুরে জুতা ভাসতে দেখে স্থানীয়রা পানিতে নেমে খোঁজাখুঁজি করে তার লাশ উদ্ধার করে। পরে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!