শুক্রবার (২১ জুন) দুপুর ২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের বালুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রতন মন্ডলের বাড়ি সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামে। তিনি ওই গ্রামের আনিছুর রহমানের ছেলে। আহত স্ত্রী হাজেরা বেগমকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহবুর রহমান বলেন, মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন রতন মন্ডল। এ সময় রংপুরগামী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রতন নিহত হন। এ সময় আহত হন নিহতের স্ত্রী।
.png)
তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হলেও পালিয়েছেন চালক ও হেলপার। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন।