ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিষধর রাসেল ভাইপার ভেবে পিটিয়ে মারল অজগর

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩০, ২২ জুন ২০২৪
বিষধর রাসেল ভাইপার ভেবে পিটিয়ে মারল অজগর
বার্মিজ গোলবাহার প্রজাতির অজগর। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিষধর রাসেল ভাইপার ভেবে একটি অজগর সাপকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২১ জুন) রাতে উপজেলার চুনতি ইউনিয়নের ডেপুটি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ফয়েজ আহমেদ নামে একজনের বসতঘরের সামনে একটি মুরগির খামারে প্রায় পাঁচ ফুট দৈর্ঘ্যের সাপটি দেখতে পান এক যুবক। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে রাসেল ভাইপার মনে করে সাপটিকে পিটিয়ে হত্যা করেন। পরে খবর পেয়ে বনবিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে সেটি অজগর বলে নিশ্চিত করেন।

Advertisement

চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, পিটিয়ে মারা সাপটি বার্মিজ গোলবাহার প্রজাতির অজগর। চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যে এ প্রজাতির অজগর আছে। রাসেল ভাইপার নিয়ে সবদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ায় এ ঘটনা ঘটেছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!