ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টিভিতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল চিকিৎসকের

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৪, ২২ জুন ২০২৪
টিভিতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল চিকিৎসকের
প্রতীকী ছবি।

বগুড়ার আদমদীঘিতে টিভিতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে জীবনচন্দ্র পাল (৫০) নামে এক হোমিও চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) রাতে উপজেলার কুন্দগ্রাম ইউপির তারতা পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত জীবনচন্দ্র পাল ওই গ্রামের গোপেনচন্দ্র পালের ছেলে। চাঁপাপুর বাজারে তার একটি হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্র রয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঘরে থাকা টিভিতে বিদ্যুৎ সংযোগ দিতে যান জীবনচন্দ্র পাল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!