ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কোরবানির মাংস আনতে গিয়ে  বিদ্যুৎস্পৃষ্ট দিনমজুর 

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪২, ১৮ জুন ২০২৪
কোরবানির মাংস আনতে গিয়ে  বিদ্যুৎস্পৃষ্ট দিনমজুর 
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে কোরবানির মাংস আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মান্নান খান ওরফে মনু নামে এক দিনমজুর গুরুতর আহত হয়েছেন। 

সোমবার (১৭ জুন) ঈদের দিন বিকেল ৪টার দিকে পটুয়াখালী বাউফলের কাছিপাড়া ইউনিয়নের বাজার রোডের একটি ভবনে এ ঘটনা ঘটে। আহত দিনমজুর মান্নান খান বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি মান্নান খান ওই গ্রামের কালু খানের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদুল আজহা উপলক্ষে নিজ বাসার নিচে এলাকার দুস্থদের মাঝে উপহার হিসেবে মাংস বিতরণের আয়োজন করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল হাসান সওদাগর। সেখানে অন্যান্যদের সঙ্গে দিনমজুর মান্নানও মাংস আনতে যান। এ সময় তিনি অজ্ঞাত কারণে ওই বিল্ডিংয়ের ছাদে যান। তখন ছাদ ঘেঁষে যাওয়া বিদ্যুতের তারে তিনি জড়িয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

Advertisement

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ভাস্কর পাল বাপ্পি বলেন, তার (মান্নান) শরীরের অধিকাংশ স্থানে পুড়ে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে। এছাড়াও তার মাথায় স্পার্ক বার্নের আঘাত আছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!