ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

কোরবানির মাংস খাওয়ার পর হজমে সমস্যা হলে যা করবেন

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১২:৫০, ১৭ জুন ২০২৪
কোরবানির মাংস খাওয়ার পর হজমে সমস্যা হলে যা করবেন
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

অনেকেরই ধারণা গরুর মাংস খেলেই বুঝি স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়ে যাবে। গরুর মাংসে প্রচুর কোলেস্টেরল থাকায় অনেকেই সেটি খাওয়া এড়িয়ে চলেন। পুষ্টিবিদরা জানিয়েছেন, গরুর মাংসের ক্ষতিকর দিক যেমন আছে, তেমনি এই মাংস অনেক উপকারও করে থাকে। এবং গরুর মাংসে যতো পুষ্টিগুণ আছে সেগুলো অন্য কোনো খাবার থেকে পাওয়া কঠিন।

মাংস আপনার জন্য ক্ষতিকর হবে না উপকারী, সেটা নির্ভর করবে আপনি সেটা কতটা নিয়ম মেনে, কী পরিমাণে খাচ্ছেন। বিশেষ করে বেশি খাওয়ার কারণে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। বদহজম, আমাশয়, পেট ফাঁপা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্যসহ নানা শারীরিক সমস্যা দেখা দেয়।

হজমে সমস্যা হলে করণীয় সম্পর্কে জেনে নেয়া যাক-

Advertisement

পেঁপে: এতে প্যাপেইন নামক একপ্রকার উপাদান থাকে। যা দ্রুত মাংস হজম করতে সহায়তা করে। এ কারণে খাবার টেবিলে সালাদের সঙ্গে পেঁপে রাখতে পারেন।

আনারস: এই ফলে ব্রেমেলেইন নামক উপাদান রয়েছে। যা প্রোটিন ভাঙতে সহায়তা করে। তাই খাদ্যতালিকায় আনারস রাখলে হজমে উপকার পেতে পারেন।

দই: দই বা দই দিয়ে তৈরি খাবার রাখতে পারেন খাবার টেবিলে। কেননা, দইয়ে উপকারী ব্যাকটেরিয়া রয়েছে। যা মাংস বা মাংসজাতীয় খাবার হজম করতে কার্যকরী ভূমিকা রাখে।

এছাড়া কোল্ড ড্রিঙ্কসের পরিবর্তে বোরহানি রাখা যেতে পারে। আর হজমে যদি বেশি সমস্যা হয় তাহলে কালক্ষেপণ না করে চিকিৎসকের পরামর্শ নিতে একদমই ভুলবেন না।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!