ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চায়েতের মাধ্যমে কোরবানির মাংস বণ্টন

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:১০, ২৯ জুন ২০২৩
পঞ্চায়েতের মাধ্যমে কোরবানির মাংস বণ্টন
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুরে পূর্ব পুরুষদের রীতি অনুযায়ী পঞ্চায়েতের মাধ্যমে কোরবানির মাংস সমাজের দুস্থ ও অসহায়দের মধ্যে বণ্টন করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে সরেজমিন উপজেলার বিভিন্ন গ্রামে পঞ্চায়েতের মাধ্যমে কোরবানির পশুর মাংস বণ্টন করতে দেখা যায়।

জানা গেছে, হোসেনপুরের বিভিন্ন গ্রামের মানুষ বহুদিন থেকে ঈদুল আজহা উপলক্ষে নির্দিষ্ট স্থানে একসঙ্গে গরু ও ছাগল কোরবানি দিয়ে থাকেন। দিনভর কয়েকজন মিলে কোরবানির গরু ও ছাগলের মাংস উত্তোলন, প্যাকেজ ও বণ্টনের কাজে নিয়োজিত থাকেন। এসব কোরবানির মাংস দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে বণ্টন করা হয়।

Advertisement

উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নের ধূলজু্রী গ্রামের পঞ্চায়েত কমিটির সদস্য সেলিম উদ্দিন জানান, প্রতিবছরের মতো এবারও ঈদের দিন ৩০০ পরিবারের মধ্যে মাংস বণ্টন করা হয়েছে।

তিনি আরো জানান, কিশোরগঞ্জের হোসেনপুর এলাকায় পঞ্চায়েত সমাজ ব্যবস্থা ধরে রাখা হয়েছে।

অসহায় বিধবা নারী আছিয়া বলেন, সারাবছর মাংস কেনার সামর্থ্য নেই। ঈদে পঞ্চায়েতের দুই কেজি মাংস পেয়ে আমার খুবই আনন্দ লাগছে।

মাংস গ্রহণকারী জোসনা বেগম জানান, বাড়িতে বসেই পঞ্চায়েতের মাংস পেয়েছি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!