বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ।
জানা গেছে, কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা ও তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর চরাঞ্চলে বসবাসকারী সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এককভাবে দুটি গরু দেয়। বিভিন্ন বেসরকারি সংস্থা ও সংগঠনের সঙ্গে সমন্বয় করে আরো ৮৪টিসহ মোট ৮৬টি গরু কোরবানির ব্যবস্থা নেয়। পরে বৃহস্পতিবার সকালে গরুগুলো কোরবানি করে দিনব্যাপী সবার মাঝে মাংস বিতরণ করা হয়।
.png)
এদিকে জেলার সদর, উলিপুর ও রৌমারীসহ বিভিন্ন উপজেলার চরাঞ্চলে কোরবানির আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। জেলার বাইরের কয়েকজন ব্যক্তির উদ্যোগে উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের রসুলপুরে গরু কোরবানি করে ৭০টি পরিবারের মাঝে মাংস বিতরণ করে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ জানান, জেলা প্রশাসনের একক উদ্যোগে সদর ও নাগেশ্বরী উপজেলার চরাঞ্চলে দুটি গরু কোরবানির ব্যবস্থা করে। এ ছাড়াও কয়েকটি সংগঠন ও সংস্থার সঙ্গে সমন্বয় করে বিভিন্ন এলাকায় গরু কোরবানি করে মাংস বিতরণ করা হয়।