ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আবাসিক হোটেলের ২০ তরুণ-তরুণী পুলিশের জালে

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:০১, ২২ জুন ২০২৪
আবাসিক হোটেলের ২০ তরুণ-তরুণী পুলিশের জালে
ছবি: সংগৃহীত

ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে একাধিক আবাসিক হোটেল থেকে ২০ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ১৫ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন।

শনিবার (২২ জুন) বিকেলে শহরের হাজী শরিয়াতুল্লাহ বাজার সংলগ্ন হোটেল গুলশান প্যালেস ও খড়িপট্টিতে অবস্থিত পাঁচটি হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।

ফরিদপুর কোতয়ালি থানার ওসি মোহাম্মদ হাসানুজ্জামান ঘটনর সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

পুলিশ জানায়, গোপন সংবাদের শহরের হাজী শরিয়াতুল্লাহ বাজার সংলগ্ন এলাকার পাঁচটি হোটেলে অভিযান চালায় পুলিশ। এ সময় হোটেল গুলশান প্যালেস, হোটেল নুর আবাসিক, সকাল-সন্ধ্যা আবাসিক, ভাই-ভাই হোটেল, নিবর বোডিং থেকে ১৫ পুরুষ ও ৫ নারীকে আটক করা হয়।

কোতয়ালী থানার ওসি মোহাম্মদ হাসানুজ্জামান জানান, আটকৃতদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হবে।

 
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!