[ দেশজুড়ে ]
জীবিত রাসেলস ভাইপারকে নিয়ে প্রেসক্লাবে কৃষক
ছবি: সংগৃহীত
জীবিত রাসেলস ভাইপার নিয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে আসেন রেজাউল খান (৩২) নামের এক কৃষক।
শনিবার সন্ধ্যায় তিনি ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সামনে ঐ জীবিত রাসেল ভাইপারটি দেখান।
তিনি বলেন, শনিবার বিকেলে আলিয়াবাদ ইউনিয়নের সাইনবোর্ড এলাকার ফসলি জমিতে চাষ করার সময়ে ঐ রাসেল ভাইপারটিকে দেখতে পান। পরবর্তীতে স্থানীয় জনগণের সহায়তায় সাপটিকে অ্যালুমিনিয়ামের পাতিলে ভরে ফেলেন। এ সময় প্লাস্টিকের নেটের আবরণ দিয়ে ঐ পাতিলের মুখ বন্ধ করে দেন।
.png)
এ সময় প্রেসক্লাবের সদস্যবৃন্দ ২৫নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আওয়াল হোসেন তনুসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!