[ দেশজুড়ে ]
গাজীপুরে ঝুট গুদামে আগুন
আগুন। ফাইল ফটো
গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
রোববার ভোর ৪টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। এর আগে, শনিবার (২২ জুন) রাত ২টা ৩০ মিনিটের দিকে আগুন লাগে।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, শনিবার মধ্যরাতে গাজীপুর সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি ঝুট গুদামে আগুন লাগে। ২টা ২০ মিনিটের দিকে খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের পরিধি বাড়তে থাকায় পরবর্তীতে সারাবো মডার্ণ ফায়ার স্টেশনের দুটি ও গাজীপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের দুটিসহ ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো বলেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!