রোববার এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
তিনি জানান, মোহাম্মদ নুর পেশায় একজন টমটম চালক। তিনি ব্যক্তিগত প্রয়োজনে গত ১৯ জুন ঢাকার উদ্দেশ্যে রওনা হন এবং ঘটনার দিন ২০ জুন বিকেলে অজ্ঞাত নম্বর থেকে ফোন কলের মাধ্যমে অভিযোগকারীর কাছে বিপুল পরিমাণ অর্থ মুক্তিপণ হিসেবে দাবি করেন। অন্যথায় ভিকটিমকে হত্যা ও লাশ গুমের হুমকি এবং ভয়-ভীতি প্রদর্শনসহ মুক্তিপণ আদায়ে বিভিন্ন অজ্ঞাত মোবাইল নম্বর থেকে কল দিয়ে বারবার চাপ প্রয়োগ করতে থাকে। ওই অভিযোগের ভিত্তিতে র্যাব ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় রোববার সকালে র্যাব-১৫, সিপিএসসি ক্যাম্প কক্সবাজার কলাতলী এলাকায় অভিযান চালিয়ে অপহৃত টমটম চালক মোহাম্মদ নুরকে উদ্ধার করতে সক্ষম হয়।
.png)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত ভিকটিমের কাছ থেকে প্রাপ্ত তথ্যের প্রেক্ষিতে অপহরণকারীদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ভিকটিমকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।