ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫০, ২৫ জুন ২০২৪
সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা
আরিফ হোসেন। ফাইল ফটো

খুলনার দিঘলিয়া উপজেলার যোগীপোলের সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন (৪০)-কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আরিফ যোগিপোল ইউনিয়নের কুয়েট গেট এলাকার আমির হোসেনের ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, সাবেক ইউপি সদস্য কুয়েট সড়কের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় মোটর সাইকেলে ৩ যুবক এসে সাবেক ইউপি সদস্য আরিফুলকে গুলি করে দ্রুত পালিয়ে যান। ঘটনাস্থলেই আরিফুলের মৃত্যু হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!