ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিল না দেওয়ায় কেটে দেওয়া হলো পাসপোর্ট অফিসের বিদ্যুৎ সংযোগ

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩০, ২৬ জুন ২০২৪
বিল না দেওয়ায় কেটে দেওয়া হলো পাসপোর্ট অফিসের বিদ্যুৎ সংযোগ
ফাইল ফটো

রাঙ্গামাটি আঞ্চলিক পাসপোর্ট অফিসের ৬ লাখ ৪৩ হাজার টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিতরণ বিভাগ। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষ পড়ে ভোগান্তিতে। মঙ্গলবার সকাল থেকেই বিদ্যুৎ সংযোগ দেয়নি রাঙ্গামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগ।

বিদ্যুৎ না থাকায় পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের অলস সময় পার করতে দেখা গেছে। উল্টো দূর-দূরান্ত থেকে সেবা নিতে আসা লোকজন পড়েছে ভোগান্তিতে। কবে এই সংযোগ দেওয়া হবে এই বিষয়ে সঠিক কোনো উত্তর দিতে পারেনি পাসপোর্ট অফিস।

সেবা নিতে আসা একজন বলেন, একটি সরকারি অফিসে বিদ্যুৎ নেই বলে আমাদের বসিয়ে রাখা হয়েছে। বিকল্প ব্যবস্থা রাখা হলে দূর-দূরান্ত থেকে আসা মানুষকে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হতো না।

Advertisement

রাঙ্গামাটি পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের সাবেক নারী কাউন্সিলর রূপসী দাশগুপ্ত বলেন, বকেয়া বিলের জন্য বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে- এটা বললেই আর কাউকে অপেক্ষা করতে হতো না। কিন্তু দেখুন অফিসের লোকজন কাউকে কিছু না বলে সারাদিন বসিয়ে রেখেছে। এটা আসলেই দুঃখজনক।

রাঙ্গামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জালাল উদ্দিন বলেন, রাঙ্গামাটি আঞ্চলিক পাসপোর্ট অফিসকে বিল পরিশোধের জন্য চিঠি দেওয়া হলেও তারা উত্তর দেয়নি। ফলে মঙ্গলবার সকালে তাদের অফিসের লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। তাদের কাছ থেকে ৬ লাখ ৪৩ হাজার টাকা বিল বকেয়া রয়েছে। তারা যদি চিঠি দিয়ে জানায় যে কখন বিল পরিশোধ করবে তাহলে বিষয়টি উচ্চপর্যায়ে জানিয়ে জনভোগান্তির কথা বিবেচনা করে দ্রুত সংযোগ দেওয়ার চেষ্টা করা হবে।

রাঙ্গামাটি আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সরকারী পরিচালক মো. রেজুয়ানুল হক জানান, আমাদের কাছে ২ লাখ টাকা বাজেট আছে। আর আমরা আমাদের অধিদফতর, জেলা প্রশাসকসহ সবাইকে বিষয়টি অবহিত করেছি। জেলা প্রশাসকের পরামর্শ অনুযায়ী বিদ্যুৎ বিতরণ বিভাগকে পত্র দিয়েছে। আশা করছি দ্রুত সংযোগ পাওয়া যাবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!