বুধবার বিকেলে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের ভুরারঘাটে ঘাঘট নদী থেকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়।
মৃতরা হলো- স্থানীয় আনিসুল ইসলামের মেয়ে আজমাইন (১১) ও আনিসুল ইসলামের মেয়ে মুরসালিন আহমেদ জিম (৭)। তারা স্থানীয় নর্থ বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
.png)
ফায়ার সার্ভিসের রংপুর স্টেশন ডুবুরি দলের প্রধান আতাউর রহমান জানান, খবর পেয়ে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। দুটি শিশুকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। আরেকজন শিশু সুস্থ আছে। পরিবারের অজান্তে নদীতে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।