ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৪, ২৬ জুন ২০২৪
যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর
ফাইল ফটো

জয়পুরহাটের কালাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় সামছুদ্দিন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার (২৬ জুন) দুপুর ২টার দিকে উপজেলার পুনট বাসট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামছুদ্দিন উপজেলার পুনট ইউনিয়নের জগডুম্বর গ্রামের মৃত ছবেদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার জগডুম্বর গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন সামছুদ্দিন। পথে মোসলেমগঞ্জ লিংক রোড দিয়ে বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক সড়কে ওঠার সময় তার মোটরসাইকেলকে বগুড়া থেকে ছেড়ে আসা একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

কালাই থানার ওসি ওয়াসিম আল বারী মুঠোফোনে জানান, এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই। তাই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!