বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আলাউদ্দিন নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউপির মহানগর (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা।
.png)
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আলাউদ্দিন ওরফে আলার বাড়িতে অভিযান চালায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় আলাউদ্দিনের দেহ তল্লাশি করে কোমরে একটি পলিথিনের প্যাকেটের মধ্যে থেকে ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে থানায় একটি মাদক আইনে মামলা করা হয়।
ওই মামলায় বৃহস্পতিবার দুপুরে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় দেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল খালেক বলেন, এ রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের কাছে একটি সতর্কতামূলক বার্তা পৌঁছানো হয়েছে।