ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লরিকে সাইড দিতে গিয়ে প্রাণ গেল টমটম চালকের

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি 
প্রকাশিত: ২২:৩১, ২৭ জুন ২০২৪
লরিকে সাইড দিতে গিয়ে প্রাণ গেল টমটম চালকের
কেন্দুয়া থানা। ফাইল ফটো

নেত্রকোণার কেন্দুয়ায় লরিকে সাইড দিতে গিয়ে টমটম গাড়ির নিচে চাপা পড়ে ইসরাফিল নামে এক চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার সান্দিকোনা ইউপির সান্দিকোনা বাজার সংলগ্ন ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাফিল উপজেলার সান্দিকোনা ইউপির টিপ্রা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা লরিকে সাইড দিতে গিয়ে উল্টে রাস্তার পাশে জমিতে পড়ে যায় ইসরাফিলের টমটম গাড়িটি। এসময় গাড়ির নিচে পড়ে গুরুতর আহত হন ইসরাফিল। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান্দিকোনা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম টিপ্রা গ্রামের ইসরাফিল মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দুয়া থানার উপপরিদর্শক রোকনোজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় সান্দিকোনা ইউপির সান্দিকোনা বাজার এলাকায় লরিকে সাইড দিতে গিয়ে নিজ টমটম গাড়ির নিচে পড়ে চালক ইসরাফিল নিহত হয়েছেন। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!