ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একে একে ১৪টি সাপ পুড়িয়ে মারলো এলাকাবাসী

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৮, ২৮ জুন ২০২৪
একে একে ১৪টি সাপ পুড়িয়ে মারলো এলাকাবাসী
মেরে ফেলা গোখরা সাপগুলো। ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে ১৪টি গোখরা সাপকে হত্যা করা হয়েছে। উপজেলার আড়িয়া ইউপির কালিদাসপুর গ্রামে এসব সাপকে প্রথমে পিটিয়ে ও পরে আগুনে পুড়িয়ে মেরে ফেলে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত একটি খড়ের গাদার ভেতর থেকে একে একে ১৩টি গোখরা সাপের বাচ্চা, ১৩টি ডিমের খোলস ও একটি বড় মা গোখরা সাপসহ মোট ১৪টি সাপ উদ্ধার করে পিটিয়ে মারা হয়।

সাপ উদ্ধার ও মারার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা কালিদাসপুর গ্রামের মানিকচাঁদ নামে এক ব্যক্তি বলেন, সকালে বাড়ির বাইরে খড়ের গাদার পাশে দুটি সাপের বাচ্চা দেখতে পাই। পরে এলাকার লোকজন মিলে খড়ের গাদা সরিয়ে একে একে ১৪টি গোখরা সাপ উদ্ধার করা হয়। সাপগুলো উদ্ধার করে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এরপর মৃত সাপগুলোকে আগুনে পুড়িয়ে মারার পর মাটিতে পুঁতে রাখা হয়। সাপগুলো বিষধর ছিল বলে বন বিভাগের কর্মকর্তাদের জানানোর প্রয়োজন মনে করেনি এলাকাবাসী।

Advertisement

সাপ মারার বিষয়ে আড়িয়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, এ বিষয়ে আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!