ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগ‌ঞ্জে হত্যা মামলায় একই পরিবারের ৩ জন গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৩, ২৯ জুন ২০২৪
সিরাজগ‌ঞ্জে হত্যা মামলায় একই পরিবারের ৩ জন গ্রেফতার
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ চৌহালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে কোরবান আলী হত্যার ঘটনায় একই পরিবারের ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন চৌহালী উপজেলার হাপানিয়া গ্রামের মৃত আলীর ছেলে মো. আব্দুর রাজ্জাক, তার স্ত্রী ‌মোছা. আনোয়ারা খাতুন এবং ছেলে আল কামা।

সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার উসমান গণি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

Advertisement

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জমি সংক্রান্ত বিরোধে ১৯ জুন পূর্ব পরিকল্পিতভাবে ধারালো হাসুয়া, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে কোরবান আলীকে এলোপাতাড়িভাবে মারপিট করে জখম করেন আসামিরা। পরে ভিকটিমের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এরপর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন।

পরবর্তী ২০ জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরপর নিহতের ভাতিজা বাদী হয়ে চৌহালী থানায় একটি হত্যা মামলা করেন।

বৃহস্পতিবার রাতে নাটোরের সিংড়া উপজেলার শেরকোল আগপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!