শুক্রবার (২৮ জুন) দুপুর ১২টায় টঙ্গী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। আহত যুবক আব্দুর রহিমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায়।
বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক ছোটন শার্মা।
.png)
তিনি বলেন, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেন শুক্রবার সাড়ে ১১টার দিকে টঙ্গী স্টেশনের ১ নম্বর লাইনে যাত্রা বিরতির করে। এ সময় ট্রেনের কোচের প্রবেশ মুখে বসে পা ঝুলিয়ে বসেছিলেন ওই ট্রেনের যাত্রী আব্দুর রহিম। ট্রেনটি ১ নম্বর লাইনে প্রবেশের সময় তার পা স্টেশনের প্ল্যাটফর্মের সঙ্গে লেগে যায়। এতে তার দুটি পা গুরুতর জখম হয়। তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশের সহযোগিতায় তাকে টঙ্গী শহীদ আহসান উল্ল্যাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত বয় আব্দুল আউয়াল বলেন, দুপুর ১২টার দিকে ট্রেনের ওই যাত্রীকে দুই পা প্রায় বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তখন দায়িত্বরত চিকিৎসক নুসরাত জাহান এ্যানি তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন।