ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাস্তা পার হতেই ট্রেনের ধাক্কা, প্রাণ গেল যুবকের

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৮, ২৮ জুন ২০২৪
রাস্তা পার হতেই ট্রেনের ধাক্কা, প্রাণ গেল যুবকের
ট্রেনে কাটা পড়ে মৃত্যু। ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছোটদুধপাতিলা রেলগেটে ট্রেনের ধাক্কায় আলামিন হোসেন (২৯) না‌মে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগা‌মী মৈত্রী এক্সপ্রেস ট্রেন ছোটদুধপাতিলা রেলগেটে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলামিন হোসেন জেলার দর্শনা থানার ডিহি কৃষ্ণপুর ডাক্তার পারার ঝন্টু আলীর ছেলে।

Advertisement

স্থানীয়রা জানান, উপজেলার ছোটদুধপাতিলা গ্রামের রেলগেটে বুদ্ধিপ্রতিবন্ধী আলামিন হোসেন রাস্তা পার হচ্ছিলো। এ সময় গেলে কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সজরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ ও দর্শনা রেলপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশের সুরতহাল রিপোর্ট করে পুলিশ।

দর্শনা হল্ট স্টেশন রেলওয়ে থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনের ধাক্কায় নিহত আলামিন হো‌সে‌নের মর‌দেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!